

উড়ন্ত ইউটেরাস
উড়ন্ত ইউটেরাস
দীপ প্রকাশনের উদ্যোগে ‘উড়ন্ত ইউটেরাস’-এর আনুষ্ঠানিক প্রকাশ
29 জুলাই, 2026
ড. বানী কুমার মিত্র ও লেখিকা শ্রীমতী দেবারতি মুখোপাধ্যায়ের মধ্যে নারীর প্রজনন স্বাস্থ্য নিয়ে এক ব্যতিক্রমী কথোপকথনের ভিত্তিতে লেখা একটি বই
বিশ্ব IVF দিবস উদযাপনের অংশ হিসেবে প্রকাশিত হল ‘উড়ন্ত ইউটেরাস’ — খ্যাতনামা প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ, আভা সার্জি সেন্টারের প্রতিষ্ঠাতা ও মুখ্য পরামর্শদাতা ড. বানী কুমার মিত্র এবং জনপ্রিয় লেখিকা শ্রীমতী দেবারতি মুখোপাধ্যায়ের এক আকস্মিক সাক্ষাৎ থেকে জন্ম নেওয়া এই ভাবনা-জাগানো বইটি। বইটির আবরণ উন্মোচন করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ, কিংবদন্তি অভিনেত্রী শ্রীমতী মাধবী মুখোপাধ্যায়, খ্যাতনামা অভিনেত্রী শ্রীমতী গার্গী রায় চৌধুরী এবং Indira IVF-এর CEO শ্রী ক্ষিতিজ মুরদিয়া।
সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিল ‘বন্ধ্যাত্ব – মেনে নেওয়া ও আমরা’ শীর্ষক একটি মতবিনিময় পর্ব, যেখানে ড. বানী কুমার মিত্র ও শ্রীমতী দেবারতি মুখোপাধ্যায় বন্ধ্যাত্ব, প্রজনন স্বাস্থ্য এবং সমাজে সহায়ক প্রজনন প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আরও সচেতনতা, সহমর্মিতা ও তথ্যনির্ভর আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।


দীপ প্রকাশন থেকে প্রকাশিত ‘উড়ন্ত ইউটেরাস’ চিকিৎসাবিজ্ঞান ও সাহিত্যের দুই জগৎকে মিলিয়ে নারীদেহের যাত্রাপথ তুলে ধরেছে — প্রাচীন মিথ ও আদি চিকিৎসাপদ্ধতি থেকে শুরু করে IVF-সহ আধুনিক প্রজনন চিকিৎসার বিবর্তন পর্যন্ত। বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য ও সমাজভাবনার মেলবন্ধনে বইটি জটিল চিকিৎসা-ধারণাগুলিকে সহজ ও আকর্ষণীয়ভাবে পাঠকের সামনে হাজির করেছে।
“সম্প্রতি দার্জিলিং ভ্রমণের সময় হঠাৎই বহুমুখী প্রতিভার লেখিকা শ্রীমতী দেবারতি মুখোপাধ্যায়ের সঙ্গে আমার দেখা হয় — আমরা একই জায়গায় উঠেছিলাম। পরস্পরের অপরিচিত হলেও আমাদের প্রাথমিক আলাপ ক্রমশ বন্ধ্যাত্বের নানা দিক নিয়ে এক গভীর কথোপকথনে গড়ায়। সেই কয়েকদিনের আলোচনার ভিত্তিতেই একটি বই লেখার ভাবনা আসে তাঁর মাথায়, আর আজ আমাদের হাতে এই আকর্ষণীয় বই — উড়ন্ত ইউটেরাস। বন্ধ্যাত্ব শুধু একটি শারীরিক সমস্যা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে আবেগ, সম্পর্ক আর সামাজিক দৃষ্টিভঙ্গি। এই বইয়ের মাধ্যমে দেবারতি জটিল বিষয়গুলিকে সহজ করে তুলেছেন এবং নারীর প্রজনন স্বাস্থ্য ও প্রজনন চিকিৎসার অসাধারণ যাত্রা সম্পর্কে আরও সহমর্মী, তথ্যনির্ভর বোঝাপড়ায় উৎসাহ দিয়েছেন”, বললেন আভা সার্জি সেন্টারের প্রতিষ্ঠাতা ও মুখ্য পরামর্শদাতা ড. বানী কুমার মিত্র।
প্রচলিত চিকিৎসা-কাহিনির গণ্ডি পেরিয়ে বইটিতে উঠে এসেছে হিস্টিরিয়া, হিস্টেরেক্টমি, এন্ডোমেট্রিওসিস, গর্ভপাত, IVF, ICSI, ডোনার প্রোগ্রাম, সারোগেসি, নীতি ও আইনের মতো বিষয়। বদলাতে থাকা ঐতিহাসিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে নারীদেহকে কীভাবে দেখা হয়েছে, তা-ও ফিরে দেখেছে বইটি — প্রজনন স্বাস্থ্য ঘিরে বহুদিনের মিথ ও ভুল ধারণাগুলিকে প্রশ্ন করতে পাঠককে উৎসাহিত করেছে।
“গল্প বলার মধ্য দিয়ে চিকিৎসাবিজ্ঞানকে মানুষের আরও কাছে নিয়ে আসার একটি প্রয়াস ‘উড়ন্ত ইউটেরাস’। ড. বানী কুমার মিত্রের সঙ্গে কথোপকথন আমাকে বৈজ্ঞানিক বিষয়গুলি সহজবোধ্য ভাষায় উপস্থাপনের সুযোগ দিয়েছে, সেই সঙ্গে নারীদেহের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও আবেগের দিকগুলিও ছুঁয়ে দেখতে পেরেছি। আশা করি বইটি পাঠকদের বিচার-প্রবণতার জায়গায় সহমর্মিতা, আর কৌতূহলের জায়গায় প্রকৃত বোঝাপড়া আনতে অনুপ্রাণিত করবে”, বললেন লেখিকা শ্রীমতী দেবারতি মুখোপাধ্যায়।


“যে বই মানুষকে জানায়, অনুপ্রাণিত করে এবং অর্থবহ আলোচনার জন্ম দেয় — তেমন বই প্রকাশের প্রতিশ্রুতিরই প্রতিফলন ‘উড়ন্ত ইউটেরাস’। দেবারতি মুখোপাধ্যায় যখন বইটির ভাবনা শোনান, আমরা সানন্দে প্রকাশে রাজি হই। ড. বানী কুমার মিত্রের চিকিৎসা-অভিজ্ঞতা আর দেবারতি মুখোপাধ্যায়ের সাহিত্যিক কণ্ঠস্বর মিলিয়ে বইটি বন্ধ্যাত্ব ও প্রজনন স্বাস্থ্য নিয়ে এমন এক স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি দেয়, যা একাধারে বিজ্ঞানসম্মত ও সমাজ-প্রাসঙ্গিক। আরও ব্যাপক জনআলোচনার দাবিদার একটি বিষয়ে সচেতনতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে পারে এমন একটি কাজ প্রকাশ করতে পেরে আমরা গর্বিত ও উচ্ছ্বসিত”, বললেন দীপ প্রকাশনের স্বত্বাধিকারী শ্রী শঙ্কর মণ্ডল।
বৈজ্ঞানিক অন্তর্দৃষ্টি, ঐতিহাসিক প্রেক্ষাপট ও মানবিক গল্পের নিখুঁত মেলবন্ধনে ‘উড়ন্ত ইউটেরাস’ প্রজনন স্বাস্থ্য ঘিরে আলোচনাকে আরও অন্তর্ভুক্তিমূলক, তথ্যনির্ভর ও সহমর্মী করে তুলতে চায়।
বইটি এখন প্রধান বইয়ের দোকান ও অনলাইন প্ল্যাটফর্মগুলিতে পাওয়া যাচ্ছে।




